ইদানিং ‘টুম্পা’ জ্বরে কাঁপছে সাইবার দুনিয়া। প্রায়ই ‘টুম্পা’ নেচে কেউ না কেউ পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে নিজের মেয়ের বার্থডে পার্টিতে ‘টুম্পা’ নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’র সেটে বিয়ের সাজে ‘টুম্পা’ নেচেছেন অভিনেত্রী তৃণা সাহা। এবার ‘টুম্পা’ নাচলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ‘টুম্পা’ নাচের এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করলেন অনামিকা।
অনামিকার শেয়ার করা ভিডিওতে ড্রয়িং রুমে কালো টপ ও নীল ডেনিম পরে তুমুল নাচতে দেখা যাচ্ছে অনামিকা ও প্রিয়াঙ্কাকে। এমনকি নাচের সঙ্গে দুজনে লিপ সিং-ও করছিলেন। তবে এলোপাথাড়ি নয়, রীতিমত রিহার্সাল করার পর এই ভিডিওটি বানিয়েছেন অনামিকা ও প্রিয়াঙ্কা। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে অনামিকা লিখেছেন, টুম্পা এখন ট্রেন্ড হয়ে গেছে। এর আগে অনামিকা ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ অভিনয় করতে দেখা গেছে। এছাড়া জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘এক আকাশের নিচে’-র চরিত্র উজানের স্ত্রী হিয়ার ভূমিকায় অভিনয় করেছেন অনামিকা।
কিছুদিন আগে আরব দে চৌধুরী ও অভিষেক সাহা নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল। কিন্তু আরজে সায়নের তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই মুহূর্তে ইউটিউবে ‘টুম্পা’র ভিউ 47 মিলিয়ন পার করে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…