খেলা

উইলিয়ামসের গোলে সুনীলদের অপরাজিত দৌড় থামিয়েছে হাবাসের ছেলেরা

গতকাল, সোমবার এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে। প্রথমে ব্যাক-টু-ব্যাক তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে চতুর্থ ও পঞ্চম ম্যাচ হারতে হলেও পুনরায় পরপর দুটি ম্যাচে জয় পায় এটিকে-মোহনবাগান। প্রথমে এফসি গোয়া ও তারপর বেঙ্গালুরু এফসিকে হারানোর পর দুটি জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মেরিনার্সরা। সোমবার বেঙ্গালুরুকে হারিয়ে সুনীলদের অপরাজিত দৌড় থামিয়েছে হাবাসের ছেলেরা।

প্রথমার্ধে শুরু থেকেই রয় কৃষ্ণা, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা সুনীলদের গোল করার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে, বেঙ্গালুরুও এটিকে-মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রাখে। তবুও ৩০ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউজের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। এরপর গোল শোধ করার চেষ্টা করেও প্রথমার্ধে গোলশূন্য থাকে সুনীলদের স্কোরবোর্ড।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফের ডেভিড উইলিয়ামসের কাছে গোল করার সুযোগ থাকে। কিন্তু গোল হয়নি। গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে গোল শোধ করার চেষ্টা করে বেঙ্গালুরু। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হন তাঁরা। এটিকে-মোহনবাগানের কাছে হার স্বীকার করতে হয় এই দলকে। এর ফলে সাত ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ১২। অন্যদিকে, সাত ম্যাচ খেলে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ১৬।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026