রাজ্য

চলতি মাসে রাজ্যে আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে বিজেপি দপ্তরে

দিন কয়েক আগে রাজ্য সফরে এসেছিলেন। এবার আবারো রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর অনুযায়ী, চলতি মাসে দুই দিনের জন্য রাজ্য শহরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এর আগে এসেছিলেন ভোট ঘোষণার আগে। আর এবারে আসবেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর। অর্থাৎ, এই মাসে ভোটের ঘোষণার পরে প্রথমবারের জন্য রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, ১৩ এবং ১৪ তারিখ বাংলায় আসছেন অমিত। তাই প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে।

শনি এবং রবিবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করে দেওয়া হয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসবেন অমিত। সেই অনুযায়ী ব্রিগেড সমাবেশের পর পর অমিত শাহের বাংলা সফরের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। মোদির সমাবেশ মিটে গিয়েছে, আর এবারে অমিত শাহ এর পালা।

ইতিমধ্যেই অমিত শাহের কর্মসূচির নতুন তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে। বিজেপি এবার টার্গেট নিয়েছে, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা জয় মূল লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বারংবার রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরো অনেকে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের এসে ঘুরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে বাংলার বিজেপি নেতারাও কিছু কম যাচ্ছেন না। একের পরে এক জনসভা করে কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিচ্ছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। ২১ সালে বাংলা বিজয় মূল লক্ষ্য, আর সেই জন্য এবারে এককাট্টা বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026