রাজ্য

আজকেই নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়ন পেশ মমতার, সকালে পুজো দিলেন মন্দিরে

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বোঝা যাচ্ছিল এবারের নির্বাচনে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আবার বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েট নেতা লড়াইয়ে এবারে নন্দীগ্রাম হতে চলেছে বিধানসভা নির্বাচনে সকলের পাখির চোখ। অন্যদিকে, বামেরাও জানিয়ে দিয়েছে নন্দীগ্রাম আসনে তারা নিজেরা প্রার্থী দিতে চলেছে। তাই সবদিক থেকেই নন্দীগ্রাম কেন্দ্রটি এবারে হতে চলেছে অত্যন্ত হাই প্রোফাইল।

আজকে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জমা দেবেন তার মনোনয়নপত্র। সকাল থেকেই তিনি নন্দীগ্রামের বাজার এবং বেশ কিছু মন্দির ঘুরে দেখছেন। সূত্রের খবর তিনি একটি রাস্তার দোকানে চা বানিয়েছেন।  তৃণমূল সূত্রের খবর, বেলা ১২ টা নাগাদ প্রথমে নন্দীগ্রাম শিব মন্দিরে পুজো দিয়ে তারপর হলদিয়া যাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ৩ টে নাগাদ তিনি মহকুমা শাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। অন্যদিকে, নন্দীগ্রামে আজকে একটি দলীয় কার্যালয় উদ্বোধন হতে চলেছে।

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপর নন্দীগ্রামে রোড শো করার কথা আছে তার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা দেবেন তার মনোনয়নপত্র। অন্যদিকে শুভেন্দু অধিকারী করবেন রোড শো। ঘটনাচক্রে একই দিনে দুই হেভিওয়েট প্রার্থী উপস্থিত থাকবেন একই জায়গায়। ফলে আজকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা চলবে নন্দীগ্রামে।

যদিও এখনও পর্যন্ত সংযুক্ত মোর্চার তরফে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর আজকে সংযুক্ত মোর্চা নিজেদের প্রার্থী ঘোষণা করবেন নন্দীগ্রাম আসনের জন্য। তার সাথেই, জানিয়ে রাখা ভাল আগামী শুক্রবার অর্থাৎ ১২ মার্চ তারিখে নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারপর মিঠুন চক্রবর্তী কে সঙ্গে নিয়ে একেবারে ফাটাকেষ্ট স্টাইলে শুরু করবেন নির্বাচনের প্রচার। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নন্দীগ্রামে একটি জনসভা করেছিলেন। সেখানে তিনি নিজের চিরাচরিত ছন্দে নন্দীগ্রামের মানুষদের কাছে বললেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026