রাজ্য

আগামীকাল বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কি আছে তার ২ দিনের কর্মসূচিতে

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের প্রচারের কাজে কোনরকম ফাঁক রাখতে চাইছে না। কিছুদিন আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে এসেছিলেন। এরপর বাংলা সাভারে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল ১৯ ডিসেম্বর ও ২০ ডিসেম্বর বাংলায় থাকবেন অমিত শাহ। এখানে এসে তিনি দলীয় একাধিক কর্মসূচি ও জনসভাতে অংশগ্রহণ করবেন। হয়তো শাহের হাত ধরে আগামীকাল বেশকিছু তৃণমূল দাপুটে নেতা বিজেপিতে যোগদান করতে পারে।

আগামীকাল অর্থাৎ ১৯ ডিসেম্বর সকালে বাংলায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই তিনি কলকাতায় রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। তারপর তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে মেদিনীপুর হেলিপ্যাডে পৌঁছে যাবেন। মেদিনীপুরে পৌঁছে প্রথমে তিনি সিদ্ধেশ্বরী ও মহামায়া মন্দিরে পুজো দেবেন। পুজোর পর স্থানীয় এক কৃষকের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারবেন।

স্থানীয় মেদিনীপুরের কৃষকের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ইতিমধ্যেই সাজ সাজ রব শুরু হয়েছে। তার বাড়ি রং করে আলপনা আঁকা হচ্ছে। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকের বাড়িতে ভাত, রুটি, ডাল, ফুলকপি তরকারি, শাক, উচ্ছে পটল ভাজা, সুক্ত ইত্যাদি দিয়ে মধ্যাহ্নভোজন সারবেন। তারপর মধ্যাহ্নভোজন হলে তিনি মেদিনীপুর কলেজে একটি জনসভা করবেন।

তার পরদিন অমিত শাহ বোলপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিশ্বভারতীর উপাচার্য তার সাথে দেখা করবেন। উপাচার্যদের সাথে বৈঠক হলে তিনি একটি রোড শোতে অংশগ্রহণ করবেন। তারপর ২০ ডিসেম্বরেই মধ্যাহ্নভোজন সেরে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026