পলিটিক্স

তৃণমূল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, সম্ভাবনা বিজেপিতে যোগ দেবার

শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারির পর এবারে বনশ্রী মাইতি। শুক্রবার রাতে দল ছাড়লেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ উত্তর কাঁথি তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। তিনি তাঁর বক্তৃতায় বললেন,”শুভেন্দু অধিকারীর হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। ফলে শুভেন্দু যেখানে যাবেন সেখানেই যাব ঠিক করেছি।” অর্থাৎ মনে করা হচ্ছে শনিবার মেদিনীপুরের অমিত শাহের সভা থেকে বনশ্রী বিজেপিতে যোগদান করতে চলেছেন। বিজেপিতে যোগদান করার পর তিনি বিধায়ক পদ ছাড়তে পারেন বলে জল্পনা রাজনৈতিক মহলে।

শুক্রবার রাতে যখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলছুট হিড়িক নিয়ে বৈঠক করছিলেন তখন সর্বভারতীয় তৃণমূল সভানেত্রীকে ইমেইলের মাধ্যমে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দেন বনশ্রী। ২০১১ সালে তৃণমূলের প্রতীকে তিনি প্রথমবার বিধায়ক হয়েছিলেন। তারপরে আরো একবার জিতেছিলেন ২০১৬ সালে ওই একই কেন্দ্র থেকে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি অঞ্চলে তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই সুবাদে আগে থেকেই মনে করা হচ্ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও দল ছাড়তে চলেছেন। এবারে সব জল্পনা শেষ করে তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বনশ্রী। ফলে শেষ ৪৭ ঘন্টার মধ্যে এই নিয়ে ৯ জন তৃণমূল দল ছাড়লেন।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পর থেকে শুভেন্দু ঘনিষ্ঠ বহু নেতা একে একে তৃণমূল ত্যাগ করে চলেছেন। শুভেন্দুর পর বৃহস্পতিবার দল ত্যাগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তবে তিনি এখনও বিধায়ক পদে আসীন রয়েছেন। অন্যদিকে শুক্রবার সকালে দল ছেড়েছেন শীলভদ্র দত্ত। মমতা ব্যানার্জিকে মেইল পাঠিয়ে তিনি তৃণমূল ত্যাগ করেছেন। তবে শীলভদ্র দত্ত এখনো পর্যন্ত ব্যারাকপুর এর বিধায়ক রয়েছেন।

এর পরেই বনশ্রী। অমিতের সবার আগে তৃণমূলের আরো কোন বিধায়ক ত্যাগ করেন কিনা এখন সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় এই দল ত্যাগ করা নিয়ে বৈঠকে বসেছেন মমতা ব্যানার্জি। সেখানে তারা ঠিক করেছেন, যারা চলে যেতে চাইছেন তারা চলে যেতে পারেন। দলের তরফে তাদের সঙ্গে আর কোনো আলোচনা করা হবে না। একজন তৃণমূল নেতা জানিয়েছেন,” কতজন যাবে? ২০ কি ২২! ওরা এখন চলে গেলেই ভালো। অনেক বেনোজলকে তৃণমূলে ঢোকানো হয়েছিল। ওরা এখন বেরিয়ে গেলেই ভালো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026