এই মুহূর্তে টলিটাউনের সবচেয়ে বড় তারকা হলো পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভান। ইউভানের জন্মের পর থেকে তার সমস্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়। দেখতে দেখতে তিন মাস বয়স হয়ে গেছে ইউভানের। সম্প্রতি ডিসেম্বরের শীতে নীল হুডি ও কালো প্যান্ট পরে মায়ের কোলের উষ্ণতার আমেজে বসে ইউভান ছবি তুলেছে। ইউভানের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তাঁর মা শুভশ্রী। ছবিটি যথেষ্ট ভাইরাল হয়েছে। দুর্গাপূজার সময় ইউভানকে দেখা গিয়েছিল ছোট্ট ধুতি-পাঞ্জাবি পরে সাবেকি সাজে। কিন্তু ছোট্ট ইউভান পুজোমন্ডপে গিয়ে প্রায় ঘুমিয়েই কাটিয়েছিল।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভানের জন্ম রাজের পরিবারে নিয়ে এসেছে একঝলক খুশির হাওয়া। ইউভানের জন্মের আগে রাজের পরিবার এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। এইসময় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী রাজকে টুইট করে মন শক্ত করার পরামর্শ দেন। কার্যত রাজের পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইসময় বেশ কিছুদিন তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পরেই জন্ম হয় ইউভানের। রাজের পরিবারের সদস্যরা মেতে ওঠেন ইউভানকে নিয়ে। ইউভান তার ঠাকুমা অর্থাৎ রাজের মা-কেও শোক ভুলতে অনেকটা সাহায্য করে। রাজ তাঁর মায়ের সঙ্গে ইউভানের একটি ছবি শেয়ার করে মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা ইউভানের দখলে।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি‘। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প। শুভশ্রীর গর্ভাবস্থার শুরুর দিকে এই ফিল্মের শুটিং শেষ হয়ে গিয়েছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর আবারও এই ফিল্মে একসাথে কাজ করলেন পরিচালক রাজ ও অভিনেতা পরমব্রত জুটি। ‘হাবজি গাবজি’র মুক্তি নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত রাজ ও শুভশ্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…