নিউজ

নভেম্বরের শুরুতে বাংলায় আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপির অন্দরে

আসন্ন ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন। সেইজন্য এখন থেকেই গেরুয়া শিবির নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। বিহার ভোটের আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিধানসভা ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখার উদ্দেশ্যে আগামী ৫ ও ৬ নভেম্বর রাজ্য সফরে আসবেন বলে জানিয়েছেন বাংলা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিধানসভা নির্বাচনের কথা ভেবে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সংগঠনকে ৫ টি জোনে ভাগ করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পুজোর সময় বৈঠক করে গেছেন। এরপর অমিত শাহ বাংলায় এসে মূলত চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি।

অবশ্য এর আগে পরিকল্পনা অন্যরকম ছিল। ৬ ও ৭ নভেম্বর রাজ্যসফরে আসার কথা ছিল দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। কিন্তু শুক্রবার বিকেলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপবাবুকে জানানো হয়, নাড্ডার পরিবর্তে বাংলা সফরে আসছেন অমিত শাহ। এর আগে পুজোর সময় উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল শাহের। কিন্তু তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় ওই সময়ে বেশ অসুস্থ ছিলেন। তাই সুস্থ হওয়ার পরেই তিনি তড়িঘড়ি বাংলা সফর করতে আসছেন।

অন্যদিকে, ২০২১ বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই তারা রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বেশ কিছু পরিবর্তন এনেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় দায়িত্বে আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে৷ আবার, সেই সাথে শাহ নিজে আসছেন বাংলায় নির্বাচন লড়ার স্ট্র্যাটেজি তৈরি করতে। আগামী ভোটে দলের সাফল্য নিশ্চিত করতে শাহ যে সক্রিয় ভূমিকা পালন করবেন তা শাহের বাংলা সফর দেখেই স্পষ্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026