নিউজ

করোনা টিকা আসবে আর কিছুদিনের মধ্যেই, রাজ্যগুলোকে তৈরি থাকার নির্দেশ কেন্দ্রের

মারণ ভাইরাস করোনার টিকা সম্পূর্ণরূপে তৈরি এবং এই মাস অর্থাৎ নভেম্বর থেকে ব্রিটেনে শুরু হবে টিকাকরণ। কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছিল। এরপরে, ভারতের জন্য আশার বাণী শোনালো ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী জুলাই মাসের মধ্যে ২৫ কোটি ভারতীয়কে দেওয়া হবে করোনার টিকা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। টিকাকরণ পরিচালনার জন্য সমস্ত রাজ্যের কাছে চিঠি পাঠানো শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই করোনা টিকা নিয়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নির্বিশেষে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে টিকাকরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সমস্ত তদারকি করবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ইতিমধ্যেই এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনটি স্তরে কমিটি গঠন করা হয়। মুখ্য সচিবের নেতৃত্বে স্টেট স্টিয়ারিং কমিটি এই কাজ করবে।

অন্যদিকে অতিরিক্ত মুখ্য সচিব অথবা প্রিন্সিপাল সেক্রেটারি নেতৃত্ব দেবেন স্টেট টাস্কফোর্সের এবং জেলাশাসকের নেতৃত্বে কাজ করবে ডিস্ট্রিক্ট টাস্কফোর্স। স্টেট স্টিয়ারিং কমিটির সমস্ত নির্দেশ এক মাসের মধ্যে পূরণ করতে হবে। স্টেট টাস্কফোর্সের নির্দেশাবলী পালন হবে দুই সপ্তাহের মধ্যে এবং ডিস্ট্রিক্ট টাস্কফোর্সের নির্দেশাবলী পূরণ হবে মাত্র এক সপ্তাহের মধ্যে।

করোনার টিকাকরণ কর্মসূচি সমস্ত প্রয়োজনীয় বিষয় ওই চিঠিতে বিস্তারিতভাবে বলা আছে। সমস্ত নাগরিকের কাছে টিকা পৌঁছতে হবে এবং দেখতে হবে ঠিকমতো সবাই টিকা পাচ্ছেন কিনা। এই টিকা দেওয়ার সময় কোন রকম গোষ্ঠী এবং সম্প্রদায় বিভাজন হবে না। সবার কাছে সমানভাবে টিকা পৌঁছাবে। এই বিষয়টি সুনিশ্চিত করার দায়িত্ব থাকবে বিভিন্ন কমিটির উপরে। ওপর মহলের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করবে সেই কমিটি।

নভেম্বর মাসে ব্রিটেনের সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যেই একটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে টিকা দেওয়ার বন্দোবস্ত রাখার জন্য। তবে টিকা এলে, সবার আগে সেই টিকা গ্রহণ করবেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। তারপরে সাধারণ মানুষের কাছে এই টিকা পৌঁছে যাবে। আশার কথা ইতিমধ্যেই এই ভ্যাকসিনের বেশকিছু ট্রায়াল সফল হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026