রাজ্য

ঠাকুরনগরে বাঁধা সভামঞ্চে CAA জোট কাটাবেন অমিত শাহ, সভার দিনক্ষণ জানালেন শান্তনু ঠাকুর

একুশের নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচার উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছে। এরমধ্যে গেরুয়া শিবির এবারের বিধানসভা নির্বাচন জেতার জন্য নাছোড়বান্দা। তারা মাঝে মাঝেই তাদের কেন্দ্রীয় নেতৃত্বদের দিল্লি থেকে বাংলায় এনে ভোট পূর্ববর্তী মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। সেই অনুযায়ী প্রতি সপ্তাহে প্রায় কেন্দ্র থেকে বিভিন্ন বিজেপি শীর্ষ নেতারা বাংলায় আসছে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় আসছে।

কিছুদিন আগে ঠাকুরনগরে জনসভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ বিধানসভা ভোটে ঠাকুরনগরের মতুয়া ভোট ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে খুব ভালভাবেই জানে গেরুয়া শিবির। মতুয়ারা অমিত শাহের থেকে CAA সম্বন্ধিত কেন্দ্রের ভাবনা বিস্তারিতভাবে জানতে চায়। কিন্তু কিছুদিন আগের অমিত শাহের ঠাকুরনগর এর জনসভা জাতীয় নিরাপত্তার স্বার্থে বাতিল হয়ে গিয়েছিল। তখন থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য জনসভা মঞ্চ বাধা আছে। শুধু তার আসার অপেক্ষা। এছাড়াও মতুয়ারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে কবে অমিত সাহা এসে নাগরিকত্ব আইন সম্বন্ধে কেন্দ্রীয় চিন্তা ভাবনার কথা স্পষ্টভাবে জানাবে।

আজ শনিবার ঠাকুরনগরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন যে তিনি আজকেই দিল্লি থেকে বৈঠক করে ফিরেছেন। অমিত শাহ আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টে নাগাদ ঠাকুরনগরের বাঁধা সভামঞ্চে এসে জনসভা করবেন। শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছেন যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী এসে নাগরিকত্ব আইন সম্বন্ধে কিছু সদর্থক বার্তা দিতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026