বিনোদন

নীল-সাদা স্কুল ড্রেসে অভিনেত্রী মধুমিতা সরকার, ক্যাপশনে লিখেছেন ‘চৌ-বাচ্চা’

অভিনেত্রী মধুমিতা সরকার (madhumita sarkar) ইন্সটাগ্রামে সবসময় হট ছবি শেয়ার করেন। ছবিগুলিতে মধুমিতাকে কখনও দেখা যায় হট প‍্যান্ট পরে, কখনও বা গাউন পরে। কিন্তু এবার মধুমিতা একটি ছবি শেয়ার করলেন যেখানে তাঁকে দেখা গেল নীল-সাদা স্কুল ড্রেস পরে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুমিতা লিখেছেন, তিনি একদম পারফেক্ট ‘চৌবাচ্চা’। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen) মধুমিতার এই ছবিতে মজা করে লিখেছেন, ছোটবেলায় ভালো করে পড়াশোনা করলে এখন মধুমিতাকে স্কুলে যেতে হত না। এই কমেন্টের সঙ্গেই ঐন্দ্রিলা জুড়ে দিয়েছেন অনেকগুলি হাসির ইমোজি। মধুমিতার এই ছবিটি প্রকৃতপক্ষে ‘চিনি’-র একটি স্টীল।

গত বছর 25 শে ডিসেম্বর রিলিজ করেছে মৈনাক ভৌমিক(mainak bhaumik)পরিচালিত ফিল্ম ‘চিনি’। ফিল্মে ‘চিনি’র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং তাঁর মা মিষ্টির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য ( Aparajita Adhya)। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ফিল্মটা টেকওভার করে নিয়েছেন অপরাজিতা। অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। মধুমিতার অভিনয় মনে একেবারেই দাগ কাটেনি। এই ফিল্মে চিনির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (sourav das)। সৌরভ নিজের মতো করে অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে ফিল্মের চিত্রনাট্য বড্ড গতানুগতিক। এই কারণে ফিল্মটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।

অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)র বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তী(sourav Chakraborty)র। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এই মুহূর্তে মধুমিতা ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের সাথে সম্পর্কে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026