নয়াদিল্লি: আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই সে কথা মাথায় রেখে পুজোর আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিভিন্ন স্তরে জেলা নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে। ‘ভোকাল ফর লোকাল’ বাংলা নেতাদের এমন ভোটমন্ত্রই দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গ এবং কেরল জয় ছাড়া বিজেপির স্বর্ণযুগ বলা যাবে না, এ কথা তিনি আগেই জানিয়েছিলেন। লোকসভা ভোটে জয়ের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ, এমনটাও অকপটে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সে কারণেই পুজোর আগে রাজ্যে আসছেন অমিত শাহ। তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গকে বেশ কয়েকটি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে এই বৈঠক করা হবে। প্রথমেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন উত্তরবঙ্গে নেতা-নেত্রীদের সঙ্গে।
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর সেখানেই বিজেপির সহ পর্যবেক্ষক করা হয় মুকুল রায়কে। দিলীপ ঘোষের সঙ্গে তালে তাল মিলিয়ে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য কাজ করবেন মুকুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…