বিনোদন

শুভশ্রীর ছেলের জন্য বিশেষ উপহার পাঠালেন রাজের প্রাক্তন প্রেমিকা

একসময় রাজের হৃদয়ে বসত করতেন তিনি। এবার তাঁর হৃদয়ে বসতি তৈরী করে নিলেন সদ্য আগত যুবরাজ। রাজ ও শুভশ্রীর নবজাতক পুত্র ইউভানকে উপহার পাঠালেন রাজের প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী। একসময় টলিউডে রাজ ও মিমির সম্পর্ক ছিল চর্চার তুঙ্গে। কিন্তু সেসব এখন অতীত।সেই রঙিন অতীত ভুলে মিমি এখন নিজের কেরিয়ার ও রাজনীতি নিয়ে ব্যস্ত। অপরদিকে রাজ এখন শুভশ্রীকে বিয়ে করে ঘোরতর সংসারী।

সম্প্রতি 12 সেপ্টেম্বর রাজ ও শুভশ্রীর জীবনে এসেছে তাঁদের নবজাত পুত্র ছোট্ট ইউভান। শুভশ্রী নিজেই পুত্রের ছবিসহ টুইট করে জানিয়েছিলেন মা হওয়ার সংবাদ। মিমি রিটুইট করে শুভশ্রীকে অভিনন্দন জানান।মিমি রাজের প্রাক্তন প্রেমিকা এবং শুভশ্রী বর্তমানে স্ত্রী হলেও কেরিয়ারের শুরু থেকে আগাগোড়াই সুসম্পর্ক বজায় রয়েছে দুই নায়িকার। এবার ইউভান সেখানে আরো একটি সেতু রচনা করলো। ইউভানের জন্য কিছু উপহারও পাঠিয়েছেন মিমি।

মিমির পাঠানো উপহারের ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে মিমিকে ধন্যবাদ জানিয়েছেন শুভশ্রী। শুভশ্রীর পোস্ট করা উপহারের ছবিতে দেখা যাচ্ছে ছেলেদের রঙ হিসাবে পরিচিত নীল রঙের টাওয়েল,বেবি ক্রিম,বেবি পাউডার,টেডি বিয়ার ,হরেক রকম খেলনা প্রভৃতি। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন “ইউভান বলছে,খুব সুন্দর হয়েছে,থ্যাংক ইউ সো মাচ ,মিমি”। নিজের ইন্সটা স্টোরিতে এই পোস্টের জবাবে শুভশ্রীকে ট্যাগ করে মিমি একটি চুম্বন ও অনেকগুলি হার্টের ইমোজি যোগ করে ইউভানের নাম লিখেছেন।অর্থাৎ ইউভানের জন্য মিমির তরফ থেকে রইল একরাশ ভালোবাসা ও আশীর্বাদ। গত অগষ্ট মাসেও রাজ চক্রবর্তীর পিতৃবিয়োগের খবর পেয়ে মিমি টুইটারে রাজ ও তাঁর সমগ্র পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজকে মন শক্ত করার পরামর্শ দিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026