রাজ্য

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর মমতা গড়ে রোড শো ঘোষণা অমিত শাহের, তুঙ্গে রাজনৈতিক তরজা

একুশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এবার ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বাংলায় বিধানসভা ভোট হবে ৮ দফায়। একাধিক জেলা এমনকি কলকাতা শহরে কয়েকটি দফায় ভোটগ্রহণ হবে। মার্চে ভোটের দিন ঘোষণা করার কথা বলেও সমস্ত যন্ত্রণার ইতি টেনে ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ আজকে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। তবে দিন ঘোষণার পর নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিতে আবারো রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় রোড শো করবেন। এমনকি উত্তর কলকাতাতে গেরুয়া ঝান্ডা প্রতিষ্ঠিত করতে মিছিল করবেন।

আজকে নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তীব্র বিরোধিতা করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পাল্টা প্রশ্ন করে জানিয়েছেন, “বাংলায় কেন ৮ দফা ভোট হচ্ছে? নির্বাচনে কাকে সুবিধা দেওয়ার জন্য এই ৮ দফার ভোট? এগুলো কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথা মত হচ্ছে?” এছাড়াও নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ হতেই কলকাতাতে কর্মসূচি রেখেছে শাহ। ৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। যাত্রাপথের ব্যাপ্তি খুব একটা বেশি না হলেও, কলকাতার এই রুট খুবই তাৎপর্যপূর্ণ। যে এলাকা দিয়ে রোড শো হচ্ছে তার একটা বড় অংশ বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত। ২ মার্চ আরো একটি রোড শো করবে বিজেপি কলকাতায়।

অমিত শাহ ছাড়াও নির্বাচনের আগে মালদহ জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সভায় অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি একদিনের বাংলা সফরে এসেছিলেন শাহ। সেখানে কাকদ্বীপ কলকাতা জোনের রথ যাত্রার সূচনা করেছিলেন তিনি। সেখানে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026