রাজ্য

অনুব্রতকে হুমকি দিয়ে বিজেপি নেতা পেল কেন্দ্রীয় নিরাপত্তা, জোর চর্চা বঙ্গ রাজনীতিতে

একুশে বিধানসভা নির্বাচনের আগে তুমি কি তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। তাই প্রতিদিন রাজ্যে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে দ্বন্দ্বের খবর সামনে আসছে। রাজ্যজুড়ে নির্বাচন প্রাক্কালে দুই দলের কর্মীদের মধ্যে বচসা অব্যাহত আছে। এরই মধ্যে বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে খুনের হুমকি দেয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছিল বর্ধমানের প্রাক্তন পুরসভার তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে। পরে জেল থেকে মুক্তির পর সে গেরুয়া শিবিরে নাম লেখায়। গেরুয়া শিবিরের নাম লেখানো পর এখন নিত্যানন্দ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার বিজেপি নেতার গুসকরা বাসভবনে এসে পৌঁছেছে চারজনের আধাসামরিক বাহিনী। এই ঘটনা প্রসঙ্গে নিত্যানন্দ বাবুকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, “আমি জানিনা কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে আমি গেরুয়া শিবিরের প্রতি কৃতজ্ঞ। দল আমাকে যেখানে যেতে বলে বাজা দায়িত্ব পালন করতে বলবে আমি তা মাথানত করে পালন করব।”

এছাড়া পুরনো দল তৃণমূল সম্বন্ধে কথা বলতে গিয়ে নিত্যানন্দ বাবু বলেছেন, “আমি তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে ওই দলে আছি। আমি ঘাসফুল শিবিরের গুসকরা শিবিরকে শক্তিশালী করেছিলাম। কিন্তু তার প্রতিদান আমি যা পেলাম তা আমি কখনো ভুলব না। আমাকে ওরা ১৩ দিন জেল খাটিয়েছে। এখন আমার জীবনে একটাই লক্ষ্য এবং সেটা হল তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎখাত করা।”

প্রসঙ্গত উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসে অনুব্রত মণ্ডলকে ফোনে হুমকি দিয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। এমনটাই অভিযোগ এসেছিল। তার কাছে দুটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ছিল। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে ডিসেম্বর মাসে সে অমিত শাহ এর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে। এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেল বিজেপি নেতা অনুব্রতকে হুমকি দেওয়ার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026