রাজ্য

আইটি সেলের কর্মীদের ক্লাস নেবেন অমিত শাহ, বাতলে দেবেন কিভাবে হবে সোশ্যাল মিডিয়ায় প্রচার

হাতে অত্যন্ত কম সময়ে রয়েছে। তার মধ্যে আগামী মাসে বঙ্গের ভোট নিয়ে সমস্ত ঘোষণা হয়ে যাওয়ার কথা। আর তার মধ্যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন বিষয়গুলি কে বেশি করে তুলে ধরতে হবে তা নিয়ে নিজেই ক্লাস নিতে আসবেন অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে এই নতুন কর্মসূচি হতে চলেছে।

শিয়রে বিধানসভা নির্বাচন। তাই হাতে যেটুকু মাত্র সময় রয়েছে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে প্রচারের কাজে লাগিয়ে দলের প্রচার কে তুঙ্গে নিয়ে যেতে চলেছে গেরুয়া শিবির। শেষ মুহূর্তের কৌশল এর বিষয়বস্তু স্থির করে দিতে রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি ২ দিনের জন্য বাংলা সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাজ্য বিজেপির আইটি সেল এর কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ।

বৃহস্পতিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato) ঘোষণা করে দিয়েছিলেন আগামী ৩০ জানুয়ারি বাংলায় আছে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে তার গন্তব্য নদিয়া বনগাঁ, হাওড়া শহর এবং উলুবেড়িয়া তে। সেখানে তিনি একাধিক কর্মসূচি করবেন। এছড়াও ৩০ জানুয়ারি তিনি ইসকন মন্দিরে যেতে চলেছেন। সেখানে সভা করবেন তিনি ঠাকুরনগরে।ঐদিন রাতে দলীয় নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠক করতে চলেছেন অমিত শাহ। তারপর ৩১ জানুয়ারি উলুবেড়িয়া তে রোড শো করবেন তিনি। তারপর তিনি চলে যাবেন জনসভা করতে হাওড়া ডুমুরজলা এলাকায়। ওই সময় বিজেপির রথযাত্রা শুরু হলে তিনি তাতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

গেরুয়া শিবির বরাবর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এসেছে তাদের প্রচারের জন্য। এবারেও তার অন্যথা হচ্ছে না। জানা যাচ্ছে বিজেপির আইটি সেল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর জন্য একেবারে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২১ বিধানসভা বিজেপির পাখির চোখ। আর টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই কারণে দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026