রাজ্য

“মমতার উচিত ছিল নোবেল টা ওদের দিয়ে দেওয়া”, শুভেন্দুকে তীব্র কটাক্ষ মদনের

কেশপুর থেকে এইবার শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বাক্যবাণ ছুড়তে দেখা গেল শাসক শিবিরের নেতা মদন মিত্র কে। ব্যাঙ্গাত্মক সুরে এইদিন তিনি বললেন “তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ওদের নোবেল দেওয়া।” এর সাথে হুঙ্কারের সাথে মদন মিত্র বলেন,”কোনও দিন বেইমানি করব না”।

আজ কেশপুরের আনন্দপুর মাঠে এক সভার আয়োজন করেছিল রাজ্যের শাসক শিবির। শুভেন্দুর সভার ২৪ ঘণ্টার মধ্যে একই মাঠে সভা করল রাজ্যের শাসক শিবির। আগের দিন বিজেপি নেতা শুভেন্দুর সভায় তৃণমূলের গভীর সমালোচনা করেছিলেন গেরুয়া শিবিরের নেতা। এইদিন সেই একই মাঠে দাঁড়িয়ে শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র, দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে জেলা নেতা অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা, উত্তরা সিংহ, মহম্মদ রফিকরা। এইদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) টার্গেট করে শাসক শিবিরের নেতা মদন মিত্র বলেন,”তুমি যে ধাপে ধাপে উঠেছ, সেই ধাপে ধাপেই বেইমানি করেছ।” তারপরেই বেসুরো নেতাদের আক্রমণ করেন মদন। তার বক্তব্য,”এখন সকলের নাকি অভিমান হয়েছে, দুঃখ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল নোবেল টা এদের দিয়ে দেওয়া। তাহলে আর এইসব কিছু দেখতে হতনা। গণতান্ত্রিক নিয়মেই এইবার এই সমস্ত নেতাদের থাপ্পড় দেবে জনতা৷”

এখানেই থামেননি মদন মিত্র (Madan Mitra)। তার বক্তব্য,”যুদ্ধে জিততে না পারলে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, কিন্তু অধিকারীদের মতো বেইমানি করব না।” অন্যদিকে এইদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নন্দীগ্রাম থেকে লড়াইয়ের সিদ্ধান্তকে নিয়ে বলা শুভেন্দুর বক্তব্যের তীব্র সমালোচনা করেন দেবাংশু ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বরোদা ও বারানসী থেকে দাঁড়িয়েছিলেন সেকথাও স্মরণ করিয়ে দেন তিনি। কটাক্ষের সাথে তিনি বলেন, “বিজেপিতে গেলে শিড়দাঁড়াটা বিক্রি করে দিতে হয়।”

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026