রাজ্য

টার্গেট বিধানসভা নির্বাচন! শাহের আসার আগেই মতুয়াদের সাথে বৈঠকে সৌগত- জ্যোতিপ্রিয়

২১ এ বাংলা দখলে পদ্ম শিবিরের বিশেষ নজর মতুয়া মহলে। চলতি মাসে ঠাকুরনগরে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার আগেই শুক্রবার মতুয়া অধুষ্যিত বনগাঁ, গোবরডাঙ্গায় দলপতি, গোঁসাই এবং ভক্তদের নিয়ে সভা করতে দেখা গেল শাসক শিবিরের নেতাদের। তারা আশ্বাস দিলেন মতুয়াদের পাশে থাকার।

শুক্রবার সকালে বাগদা বিধানসভার গাড়াপোঁতার বর্ণপরিচয় অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় ছিলেন বাংলার সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick), সাংসদ সৌগত রায়(Sougata Roy) সহ শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব। এই সভায় মতুয়াদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই দিন দমদমের শাসক শিবিরের সাংসদ সৌগত রায় বিজেপির সাংসদ শান্তনু ঠাকুওরকে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,”মতুয়াদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা আমরাই পাচ্ছি।” রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন,”ভুল করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।” একই সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। তার বক্তব্য,”কোনও ক্ষোভ থাকলে সরাসরি নেত্রীকে জানাতে পারতেন। এইভাবে মন্ত্রিত্ব ত্যাগ বা ফেসবুক পোস্টের কোনও মানেই নেই।” গারাপোতার বৈঠকে সেরে এইদিন বনগাঁর শিমুলতলা এলাকায় বৈঠক করে শাসক শিবিরের নেতৃত্ব। সন্ধেয় সভা রয়েছে গোবরডাঙায়।

প্রসঙ্গত উল্লখ্য, এইদিন মতুয়া- শাসক দলের সভায় দেখা যায়নি মমতাবালা ঠাকুরকে। তা নিয়ে চারপাশে গুঞ্জন তৈরি হলেও শোনা যাচ্ছে, মতুয়াদের একটি বিশেষ কাজে বর্তমানে ত্রিপুরায় রয়েছেন তিনি। প্রসঙ্গত রাজনৈতিক মহলের দাবি, মতুয়া ভোটকে টাগের্ট করেই ৩০ জানুয়ারি বঙ্গ সফরে এসে ঠাকুরনগরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে নিজেদের মাটি শক্ত করেই মতুয়াগড়ে সভা করল তৃণমূল। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026