রাজ্য

দলবিরোধী কাজের জন্য বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল শাসক শিবির

বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে (Baishali Dalmiya) বহিষ্কার করল রাজ্যের শাসক শিবির। দল বিরোধী কাজের অভিযোগে ঘাস ফুল শিবিরের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে বহিষ্কার করেছে। অনেক দিন ধরেই প্রকাশ্যে শাসক শিবিরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পরও সংবাদমাধ্যমে রাজীবের সমর্থনে সরব হয়েছিলেন বিধায়ক। তার পরই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হল। তিনি বর্তমানে দলহীন বিধায়ক।

বৃহস্পতিবারই বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। তা দুপুরে সংবাদমাধ্যমে রাজীবের সমর্থনে মুখ খুলতে দেখা গেল বৈশালীকে। তার বক্তব্য,”রাজীবের পদত্যাগে দলের অনেক বড় ক্ষতি হয়ে গেল। শুধু দলেরই নয়, এটা সাধারণ মানুষেরই ক্ষতি। এমন এক জন দায়িত্ববান মন্ত্রীর ইস্তফা দলের জন্য সত্যিই দুশ্চিন্তা এবং অত্যান্ত দুঃখের বিষয়। সত্যিই কাজ করতে বিশেষ সুবিধা হচ্ছেনা। প্রত্যেকেই দলকে ভালোবাসেন। কিন্তু আত্মমর্যাদাও তো রয়েছে। যাদের আত্মসম্মান রয়েছে, তারা দিনের পর দিন এই অপমান মেনে নিতে পারবেন না।”

হাওড়া জেলায় দুই মন্ত্রী অরূপ রায় এবং রাজীবের মধ্যে বিবাদ সর্বজনবিদিত। কয়েকদিন আগেই অরূপকে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছিল লক্ষ্মীরতন শুক্লাকে। কিন্তু পদ ছেড়েছেন তিনিও। জেলা শাসক শিবিরের সমীকরণে বৈশালীও বরাবরই রাজীবের পক্ষ নিয়ে এসেছিলেন। রাজীবের(Rajib Banerjee) পদত্যাগের পরও নাম না করে অরূপকে বাক্যবাণ ছুঁড়লেন বৈশালী। তার বক্তব্য,”সবাইকে তাচ্ছিল্য করেন উনি। মন্ত্রিত্ব একটা আলঙ্কারিক পদ। জনগণ সেটা দেয়নি। জনপ্রতিনিধি হিসেবে আমরা সবাই সমান।”

এই প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় (Arup Roy) বলেন, “দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দলের বিরুদ্ধে কথা বলে যাঁরা দলের ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারও কোনও ব্যক্তিগত অভিযোগ থাকতেই পারে। সেটা দলের ভিতরেই বলা উচিত।”

তার বিরুদ্ধে বিভিন্ন সময় বৈশালী যে সমস্ত অভিযোগ তুলে ধরেছেন সেই বিষয়ে অরূপ বলেন,”আমার বিরুদ্ধে কে কি বললেন, সে বিষয়ে কিছুই যায় আসেনা আমার। আমি প্রথম দিন থেকে তৃণমূলে আছি। এদের কোনও গুরুত্ব নেই। এরা চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবেনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026