দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল বিদ্রোহী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) রাজ্যপালের কাছে চিঠি দিয়ে তার মন্ত্রিসভাপদ থেকে ইস্তফা দিলেন। আসলে দীর্ঘদিন ধরে রাজিবের সাথে শাসকদলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। বারংবার রাজিব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলার স্বর তুলছিলেন। বেশ ভালই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর বেশিদিন থাকতে চায় না। তার ওপর গত শনিবারের রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ স্পষ্টতই বোঝা যাচ্ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এবার দলবদলের খেলায় নিজের নাম লেখাবেন।
এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দেয়ার পর সেই পদের দায়িত্ব নিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব পদ ছাড়লেও এখনো বিধায়ক পদ এবং তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দেয়নি। তবে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বনদপ্তরের কাজকর্ম ভালো কাউকে দলের প্রয়োজন। আর সেই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বর্তমানে স্বরাস্ট্র ও স্বাস্থ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী সেচ, জল সম্পদ এবং বনদপ্তর এর দায়িত্বে আছেন। এই সেচ দপ্তর ও জলসম্পদ পদের অধিকার শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেয়।
আজ দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফাপত্র নিয়ে রাজভবনে যান। সেখানেই তিনি রাজ্যপাল জগদীপ ধনকর এর হাতে তার ইস্তফা পত্র জমা দেন। রাজ্যপাল মন্ত্রিসভা সুপারিশে রাজিব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা পত্র গ্রহণ করে নেয়। এই খবর রাজ্যপাল টুইটারে প্রকাশ করেন। আজকে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ পত্র পাঠাতে হয়। তারপর সংবিধান মেনেই রাজ্যপালের কাছে চিঠি জমা দিয়ে দায়িত্ব থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…