সোশ্যাল মিডিয়ার জন্মলগ্ন থেকেই রীতিমত সক্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)। অমিতাভ বরাবর ব্লগ লেখায় সক্রিয়। এমনকি ভোর 3:30 -তেও অমিতাভ ব্লগ লিখেছেন। ব্লগ লেখা তাঁর কাছে নেশার মতো। অমিতাভ করোনা আক্রান্ত অবস্থাতেও নানাবতী হাসপাতালে বসে ব্লগ লিখে জানিয়েছেন, করোনার সময় একাকীত্ব মানসিকতায় কিভাবে প্রভাব ফেলে।
একসময় একটি সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) অমিতাভের কাছে তাঁর অ্যাকটিভ থাকার রহস্য জানতে চেয়েছিলেন। অমিতাভ বলেন, তিনি তাঁর অনুরাগীদের সম্মান করেন এবং তাঁদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রেখে চলতে চান।
কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি টুইটার পোস্ট সমস্যার সৃষ্টি করেছে। অমিতাভ কবিতা পড়তে ভালোবাসেন। কিছুদিন আগে একটি কবিতা পড়ে তাঁর ভালো লাগায় তিনি কবিতাটি পোস্ট করেন টুইটারে। তবে তিনি কবির নাম উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন। ঘটনাচক্রে কবি নিজেও অমিতাভের ফ্যান। তাঁর নাম টিনা আগরওয়াল(Tina Agarwal)। টিনা নিজেই অমিতাভকে টুইট করে জানিয়েছেন, কবিতাটি তাঁর লেখা। এর পরেই অমিতাভ তাঁকে সম্মান জানিয়ে টিনার নাম টুইটারে পোস্ট করে টিনার কাছে ক্ষমা চেয়ে বলেন, তিনি জানতেন না কবিতাটি আসলে কার লেখা। টিনার কবিতাটির প্রশংসা করেন অমিতাভ। এরপর অমিতাভের পোস্টকে রিটুইট করে টিনা লিখেছেন, অমিতাভ সোশ্যাল মিডিয়ায় টিনার নামের উল্লেখ করে টিনার লেখা কবিতাটি ভালো লাগার কথা বলেছেন, টিনার লেখনীর প্রশংসা করেছেন, এটাই টিনার কাছে সেরা পাওনা। অমিতাভ টিনাকে সম্মান প্রদর্শন করেছেন, এটাই টিনার কাছে শ্রেষ্ঠ পুরস্কার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…