নিউজ

কৃষি আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে তিনটি প্রশ্ন মহুয়া মৈত্রের

নয়াদিল্লি: কেন্দ্রে নয়া কৃষি আইন ঘিরে কৃষক আন্দোলন-বিক্ষোভ অব্যাহত। এবার কেন্দ্রে এই আইন ঘিরে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনটি প্রশ্নও রাখলেন তিনি।

এদিন ট্যুইটবার্তায় মহুয়া প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কারা এই কৃষি আইন চাইছে? এই আইনে কাদের পকেট ভরাবে? এটা বাতিল করলে লোকসান কাদের হবে? এমনিতে কেন্দ্রের নয়া এই কৃষি আইন ঘিরে অনেকদিন ধরেই সরব কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। একাধিকবার এই বিষয়ে কেন্দ্রকে তীর্যক আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে বিজেপির ইউটিউব চ্যানেল থেকে নারদকাণ্ডের স্টিং ফুটেড গায়েব হয়ে গেছিল বলে অভিযোগ। সেটা নিয়েও কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মিত্র।

কৃষি আইন ঘিরে এখনও চলছে আন্দোলন। গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে শুরু কৃষক ও সরকার পক্ষের মধ্যে বৈঠক চলে। কিন্তু সেখানেও সমাধানসূত্র মেলেনি।  তবে বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, কৃষকরা যে ৪টি প্রস্তাব দিয়েছিলেন তার মধ্যে ২টিতে সহমত হওয়া গেছে।

দিল্লির বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হচ্ছেন কৃষকরা। তাদের দাবি, নয়া এই আইন প্রবল ক্ষতির মুখে পড়তে হবে তাদের। বিষয়টি নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকও করেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু তাতেও মেলেনি সমাধানাসূত্র। কৃষি আইনে বিরোধিতায় এখনও আগের অবস্থানে অনড় কৃষকরা। অন্যদিকে পিছতে নারাজ কেন্দ্রীয় সরকারও। এই অবস্থায় মোট ৪টি বিষয়ের মধ্যে ২টিতে সহমত হওয়ায় কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। টানা এই কৃষক বিক্ষোভের জেরে বিরোধী দলগুলিরও তোপের মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূলও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন সভায় তিনি কৃষি আইনের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। কেন্দ্রের নয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের নেতা-নেত্রীরাও।  এবার সেই কৃষি আইনের প্রসঙ্গ টেনে এনে ৩টি প্রশ্নের জবাব চাইলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026