বিনোদন

মেয়েদের অন্তর্বাস নিয়ে খিল্লি করলেন ‘বিগ বি’, লকডাউনে ট্যুইট ঘিরে ট্রোল সোশ্যালে

কৌশিক পোল্ল্যে: মেয়েদের অন্তর্বাস ব্রা এবং প্যান্টির প্রসঙ্গ উঠে এল অমিতাভের ট্যুইটে। এই নিয়ে বহু জলঘোলা, জোর বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিগ বির একটি ট্যুইটকে কেন্দ্র করে। লকডাউনে হঠাৎই আকস্মিকভাবে নেটপাড়ায় আগমন এই ট্যুইটের। এরপরই ঘোর সমালোচনার শিকার হতে হল এই প্রবীন বলিউড অভিনেতাকে।

সম্পূর্ন ঘটনাটি খোলসা বলা যাক। আজ থেকে প্রায় দশ বছর আগের একটি ট্যুইটে খিল্লি করে অমিতাভ লিখেছিলেন, “প্যান্টি সিঙ্গুলার হলেও ব্রা প্লুরাল,,, কেন?” তৎকালীন সময়ে এ নিয়ে ইউজারদের কি প্রতিক্রিয়া হয়েছিল তা অধরা। তবে ২০১০এর সেই ট্যুইট প্রসঙ্গ উঠে এল আবারো।

নেটিজেনরা কটাক্ষ করে বিগ বি’র উদ্দেশ্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সমাজে নারীদের অবস্থান সম্পর্কে সব জেনে বুঝেও এরকম ট্যুইট কি তার মতো বুদ্ধিজীবীকে মানায়? আর একদল ইউজার লেখেন, এই বয়সে ওনার উচিৎ ধর্মকর্ম করা, ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক বিশ্বাসে নিজেকে লিপ্ত রাখা, সেসব ছেড়ে উনি পড়ে রয়েছেন মেয়েদের ব্রা এবং প্যান্টির ব্যাখ্যা নিয়ে, যা অত্যন্ত লজ্জাজনক।

ট্যুইটে তির্যক মন্তব্যের শিকার হলেও এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি শাহেনশাহ। উল্লেখ্য এর আগেও বহুবার তিনি নানান কারনে ট্রোলের শিকার হন। কখনো ভুঁয়ো ছবি ট্যুইট করে আবার কখনো বা ভুল তথ্য পোস্ট করে নেটাগরিকদের রোষের শিকার হন তিনি। এবারও তার অন্যথা হয়নি। দশবছর আগে করা ট্যুইট বর্তমান পরিস্থিতিতে এরকম বিষাক্ত তীর হয়ে তারই দিকে ছুটে আসবে সেকথা কি আর বিগ বি জানতেন!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026