মিডনাইট ক্রেভিং প্রকৃতপক্ষে স্বাস্থ্যকর নয়, কারণ এগুলি স্থূলত্ব এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে- একথা আমরা জানি। স্বয়ং অমিতাভ বচ্চনও নিশ্চয় জানেন, তবুও চকলেটের লোভ তিনি সামলাতে পারলেন না। ঘরে ছোট্ট নাতনি তো কি হয়েছে এই মনটাই তো আদপে বাচ্চা। তাই একেবারে বাচ্চাদের মতই লুকিয়ে লুকিয়ে সাবাড় করে দিলেন চকলেট। শুধু খেয়েছেন তা নয়, স্বাদের ভাগও করেছেন সিনিয়র বচ্চন। চকলেটের ভাঁজ করা প্যাকেটের ছবি পোস্ট করেছেন তিনি। অমিতাভের এই পোস্ট দেখে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে জেন-ওয়াই। তাঁর পোস্টর ক্যাপশনে লেখা – ‘रात के 12 बजे जो इसे खाने का मज़ा है , वो कहीं और नहीं’ অর্থাৎ ‘‘রাত বারোটায় এই খাওয়ায় যে সুখ, তা আর কোনও কিছুতে নেই…”।
এই পোস্টটি করা মাত্রই চকলেট লাভারদের কমেন্টে ভরে গেছে সিনিয়র বচ্চনের ইন্সটাগ্রাম পেজ। উল্লেখ্য, রণবীর সিংহ কমেন্ট করেন, “ওহ বচ্চন সাব!!! কেয়া কর রহে হো আপ!!” কৃতী শ্যানন বলেন, “মাই ফ্যাব”। মৌনী রায় কয়েকটি ইমোজি পোস্ট করেছেন। অবশ্য কেউ কেউ নেগেটিভ কমেন্টও করেছেন। তাতে কি? নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে চেটেপুটে চকলেট খেয়ে তাড়াতাড়ি শুয়েও পরেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যেও মিডনাইট ক্রেভিংস লক্ষ করা গেছে। ফ্রিজ থেকে চকলেট বের করে খাচ্ছিলেন অভিনেত্রী। যদি এই অভিনেত্রীর মধ্যেই বেড়ে উঠছে আরেক প্রাণ। তাই হয়তো মিডনাইট ক্রেভিংস মাঝে মধ্যে খোঁচা দেয় আমাদের নরম হৃদয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…