নিউজ

রবিবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, রেহাই পাবে না উত্তরবঙ্গ

কলকাতা: ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই মেলেনি দক্ষিণবঙ্গের। যদিও আজ, শুক্রবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে রোদের দেখা মিলছে, তবুও এদিন বিকেল থেকেই অবস্থার অবনতি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

শুধু তাই নয়, শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এমনকি রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানা গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু উত্তরে সরবে এবং এর প্রভাবে উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনা আবহাওয়া দফতর সূত্রে খবর। এমনকি আগামী সপ্তাহে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে বলেও জানা গিয়েছে।

রবিবার থেকে একই ছবি দেখা যাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ।বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৬ শতাংশ ।গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ ১.৭ মিলিমিটার।

প্রসঙ্গত, আজ, শুক্রবার উত্তরবঙ্গ ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, কঙ্কন ও গোয়াতে। সব মিলিয়ে সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির প্রকপ বাড়বে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026