বিনোদন

খুলতে শুরু করেছে সুশান্ত মৃত্যু কেসের জট, রিয়া-সৌভিক-স্যামুয়েলের মুখোমুখি জেরা শুরু

সুশান্ত কেসে উঠে আসছে একের পর এক চমক। নেশা, প্রেম, টাকা নয় ছয় থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে প্রতিদিন। সিবিআই, ইডি, এবং এনসিবি জোট বেধে নেমে পড়েছে এই তদন্তে। আর এরপরেই খুলছে একের পর এক জট। প্রসঙ্গত, ইতিমধ্যেই স্যামুয়েলের বাড়িতে তল্লাসি চালানোর পরই শুক্রবার সকালে সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট ১৯৯৫-এর ধারায় আটক করা হয় স্যামুয়েল মিরান্ডাকে ।

এর আগে তিন ড্রাগ পাচারকারীকে গ্রেফতার করে এনসিবি, এরপরেই স্যামুয়েলের বাড়িতে আচমকাই তল্লাসি চালায় এনসিবি মুম্বাই পুলিশ সহ। বাজেয়াপ্ত করা হয় স্যামুয়েলের সমস্ত ইলেক্ট্রনিক্স আইটেম এবং তাঁর গোপন সবরকম নথিও ছয়েক করা হয়। অন্যদিকে স্যামুয়েলের পাশাপাশি সৌভিকের উপর কড়া নজরদারি আজ সকাল থেকেই চালিয়েছে এনসিবি। সৌভিক রিয়ার একাধিক চ্যাট প্রকাশ হয়েছে। প্রত্যেকটি মেসেজ থেকে একথা স্পষ্ট যে এই দুই ভাই বোন মাদক পাচারের সঙ্গে সরাসরি যুক্ত।

শুক্রবার সকালে রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ল্যাপটপ, মোবাইল-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক গেজেট খতিয়ে দেখে এনসিবি। রিয়া চক্রবর্তীর বাড়িতে একাধিক ইলেক্ট্রনিক গেজেট খুঁটিয়ে পরীক্ষার পর সেগুলি নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মাদক যোগ খতিয়ে দেখতে গিয়েই উঠে আসে সৌভিক সরাসরি মাদক লেনদেন করতেন এবং এই ব্যপারে রিয়াও সরসরি যুক্ত। ঠিক এরপরেই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে নিজেদের সঙ্গে অফিসে তুলে নিয়ে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। মুখোমুখি বসান হতে পারে স্যামুয়েল রিয়া ও সৌভিককে। যদিও সৌভিককে গ্রেফতারির কোনও খবর নেই। তবুও এক কঠিন জেরার সম্মুখীন হতে চলেছে এই তিন মাথা। প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী বারবার বলেছেন তিনি কোনরকম মাদক সেবন করেন না এবং রিয়ার আইনজীবীও জানান যে তাঁর ক্লাইন্ট কখনো মাদক সেবন করেননি। কিন্তু তথ্য বলছে অন্য কথা। আর সেই এভিডেন্সকে কেন্দ্র করেই রিয়া ও সৌভিককে জেরার জন্য তুলে নিয়ে যায় এনসিবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026