নিউজ

ধর্ষণ করে খুন তিন বছরের শিশু, ঘটনার তদন্তে পুলিশ

লক্ষিমপুর: ফের শিশু ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে উঠে এল উত্তর প্রদেশ। এবার বলি তিন বছরের এক শিশু। শুধু তাই নয় ধর্ষণ করার পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। এক পরিতক্ত জায়গায় ফেলে রেখে যাওয়া হয় তাকে। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে সেখান থেকে জানানো হয় ধর্ষণ করে ওই তিন বছরের শিশুকে খুন করা হয়েছে। গোটা ঘটনায় নাবালিকার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অপরাধের কঠোর শাস্তির দাবি করেছে তার পরিবার।

ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের লক্ষিমপুর থানার পুলিশ। এ ঘটনা প্রথম নয়। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তিনটি নির্মম ধর্ষণের ঘটনা ঘটল যোগী আদিত্যনাথের রাজ্যে। ঘটনার তদন্তে এক পুলিশ এ বিষয়ে জানান, ‘বুধবার ওই তিন বছরের শিশু নিখোঁজ হয়েছিল। তারপর শুক্রবার সকালে এক পরিতক্ত জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় এবং সারা শরীরে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। সাত জনের সদস্য দল তদন্তে নেমেছে। আশা করছি আমরা এর কিনারা করতে পারব।

তবে সত্যিই কি পুলিশ পারবে তাদের দায়িত্ব পালন করতে? নাকি তাদের দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যাবে? এই প্রশ্নে রীতিমতো সরগরম বিভিন্ন মহল। শিশুটির পরিবারের তরফ থেকে তার বাবা জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই তাদের পরিচিত কেউ এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে। অপরাধীকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে শিশুটির বাবা।

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের সরকারের দায়িত্বহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। তবে শুধু এই ঘটনা নয়, এর আগের দুটি ধর্ষণকাণ্ড নিয়েও রয়েছে হয়েছে কংগ্রেস। সব মিলিয়ে এখন উত্তরপ্রদেশ সরকার সকলের প্রশ্নের মুখে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026