কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষের একটি বড় সমস্যা দারিদ্র্যতা, এখানে একটি বড়সংখ্যার মানুষজন দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। শ্রমিক ও দিনমজুরের পেশায় নিযুক্ত মানুষেরা প্রতিদিন কাজ করে পাওয়া উপার্জনের অর্থ দিনের দিনই শেষ হয়ে যায়, কাজেই লকডাউনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এই গরিব ও অসহায় মানুষেরা। আবারো এদের ভাবনায় নয়া উদ্যোগে সামিল বিগ বি অমিতাভ বচ্চন।
গত বৃহস্পতিবার ছিল তার স্ত্রী জয়া বচ্চনের জন্মদিন। সেদিন থেকেই দু হাজার প্যাকেট খাবার গরিবদের সরবরাহ করার ব্যবস্থা করেছেন শেহেনশাহ। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে আরও তিন হাজার ব্যাগ সরবরাহ করা হবে। বৃহত্তর পরিকল্পনায় মোট ১২ হাজার মানুষের কাজে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনায় রয়েছেন তিনি।
বিগ বি জানান, হাজি আলি দরগা, মহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বসতিসহ উত্তরের বেশ কয়েকটি বসতিতে পৌঁছে দেওয়া হবে খাবার। প্রতিদিন দুপুরে ও রাতে দরিদ্র মানুষদের কাছে খাবার পাঠাবেন তিনি। অভিনেতা অনুরোধ করেছেন, যেখানে এই খাবার যেখানে সরবরাহ করা হবে সেই স্থানে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এবং কোনোরকম বিশৃঙ্খলার যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার উপদেশ দিয়েছেন তার সরবরাহের টিমকে।
কিছুদিন আগেই সিনেপাড়ার এক লক্ষ দিনমজুরের অন্নসংস্থানের ব্যবস্থা করে খবরের শীর্ষে আসেন বিগ বি। সোনি পিকচার্স এবং কল্যান জুয়েলার্স এর সঙ্গে মিলিত উদ্যোগে ইন্ডাস্ট্রির উক্ত ১লাখ শ্রমিকের রেশনের ব্যবস্থা করা হয়। এবার কয়েকধাপ এগিয়ে আরও বেশ কিছু অসহায় মুখে অন্ন তুলে দিচ্ছেন অমিতাভ বচ্চন, তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…