বলিউড

Jaya-Amitabh: অমিতাভ বচ্চনের প্রেমে জয়া বচ্চন এই ধরনের কাজ করেন, সত্যিই প্রকাশ করলেন অভিনেতা

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির লিভিং লেজেন্ড। কারণে অকারণে মিডিয়া কিংবা নেটদুনিয়ার পাতায় চর্চায় থাকেন তারা। ৪৯ বছরের দাম্পত্য জীবন তাদের। নানা ওটা পড়ার মধ্যে দিয়েই নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছেন তারা। বিয়ের একবছর পরেই জন্মেছিলেন তাদের মেয়ে শ্বেতা বচ্চন। তার দু’বছর পরে তাদের ঘরে এসেছিলেন অভিষেক। বর্তমানে তারা দুজনেই প্রতিষ্ঠিত। অভিষেক বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ। প্রেম, ভালবাসা, মান-অভিমানকে সাথে নিয়েই এখন তারা সময় কাটাচ্ছেন নাতি-নাতনিদের সাথে, যাদের ভালো ইংরাজিতে বলে এক্সটেন্ডেড ফ্যামিলি। তবে সম্প্রতি জয়া বচ্চনকে নিয়ে অভিনেতার এক মন্তব্য তাদের আবারো চর্চার আলোয় নিয়ে এসেছে।

সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের কিছু ঝলক ভাইরাল হয়েছে, যেখানে জয়া বচ্চনকে নিয়ে কথায় কথায় কিছু কথা বলতে শোনা গিয়েছে বিগবিকে। আর খুব স্বাভাবিকভাবেই সেই ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে গোটা নেটদুনিয়ায়। যেখানে অভিনেতার কথা থেকে জানা গিয়েছে, জয়া বচ্চন যখন ভালো মুডে থাকেন তখন ভালোবেসে অভিনেতার জন্য এমন কিছু কাজ করেন যাতে একেবারে মন থেকে খুশি হয়ে যান অমিতাভ বচ্চনও। আর সেই কথা শুনে সেখানে উপস্থিত দর্শকদের পাশাপাশি সকল ভক্তরাও বেজায় মজা পেয়েছেন। বলিউডের তারকা হওয়ার দরুন তাদের জীবনের কোন ঘটনায় অজানা নয় সাধারণের। সম্প্রতি তাদের ব্যক্তিগত কিছু ভালো মুহূর্তের কথা শুনে বেশ খুশিই হয়েছেন সকলে।

উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অমিতাভ বচ্চনকে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে। তার বিপরীতে বসে থাকতে দেখা গিয়েছে এক অংশগ্রহণকারীকে। সম্ভবত এটি ‘কন বানেগা ক্রোড়পতি’র কিছু ঝলক। সেখানে ঐ অংশগ্রহণকারীকে তার পরিবার ও স্ত্রীকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। আর সেখানেই বিগবি কথায় কথায় জানিয়েছেন, জয়া বচ্চন অর্থাৎ তার স্ত্রী যখন ভালো মনে থাকেন তখন তিনি অভিনেতাকে তার পছন্দমত খাবার রান্না করে খাওয়ান। আর এই ব্যাপারটা বেশ পছন্দও করেন অভিনেতা। পছন্দের খাবার সামনে দেখে খুব স্বাভাবিকভাবেই খুশি হয়ে যান সকলের প্রিয় বিগবি, সেকথা অবশ্য অকপটে স্বীকারও করেছেন অভিনেতা। আপাতত বিগবির এই মন্তব্যের জন্যই চর্চায় বলিউডের এই তারকা দম্পতি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026