Nora-Terence: নোরা-টেরেন্সের নাচ দেখে সিটি বাজালেন মাধুরী দীক্ষিত, দেখে মুগ্ধ ভক্তরাও

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখ লাজা’। বর্তমান সময় দাঁড়িয়ে টেলিভিশনে একাধিক জনপ্রিয় রিয়্যালিটি শো অনুষ্ঠিত হয়। আর সেইসমস্ত শোয়ের মাঝে ‘ঝালাক দিখ লাজা’ অন্যতম জনপ্রিয় একটি শো, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। দর্শকমহলের মাঝেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই শোয়ের। শুরুর সময় থেকেই এই শো খুঁজে এনেছে সমস্ত প্রতিভাদের। সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই দুর্দান্ত পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও টেরেন্স। সোশ্যাল মিডিয়ার পাতায় এই মুহূর্তে তাদের সেই নাচের ভিডিও রীতিমতো ভাইরাল, যা দেখে মুগ্ধ সমস্ত ভক্তরাও।

সম্প্রতি ‘ঝালাক দিখ লাজা’র মঞ্চে জনপ্রিয় বলিউড গান ‘হোঁটপে বাস তেরা নাম হে’র তালে দুর্দান্ত ডান্স পারফর্মেন্স দিতে দেখা গিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার টেরেন্সকে। উল্লেখ্য, এই রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে দেখা মেলে তাদের। সম্ভবত সকলের অনুরোধে এই ডান্স পারফর্ম্যান্স করেছিলেন তারা। এদিন টেরেন্স কালো ব্লেজারে ছিলেন। পাশাপাশি নোরাকে খোলা চুলে, হলুদ রঙের ডিজাইনার, স্লিভলেস, ব্যাক স্লিটেড গাউনে দেখা গিয়েছিল। নিঃসন্দেহে এদিন তাদের নাচের পাশাপাশি তাদের লুকও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতে টেরেন্স ও নোরার নাচ দেখে অন ক্যামেরা সিটি বাজিয়েছেন মাধুরী দীক্ষিতও, যার ঝলক মিলেছে এই ভিডিওতেই। নিঃসন্দেহে বলা চলে সেখানে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত ছিলেন তাদের পারফর্ম্যান্স দেখে। বলাই বাহুল্য, তাদের মত দক্ষ, জনপ্রিয় বলি নৃত্যশিল্পীদের নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বহু মানুষ। আর এই রিয়্যালিটি শোগুলি দর্শকদের সেই সুযোগই করে দেয়। পাশাপাশি তাদের নাচ দেখে আবারো তাদের প্রশংসায় ভরিয়েছেন তাদের অগণিত ভক্তরা, সেই ঝলকও ভিডিওর কমেন্টবক্সেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026