নিউজ

দিঘার দিকেই এগিয়ে আসছে ‘আমফান’, উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হল SDRF, NDRF

ক্রমেই নিজেকে শক্তিশালী করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার আগেই তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ‘আমফান’-এর গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়ের গতিমুখ নিয়ে ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু না বলা হলেও গতিপথ দেখে অনুমান করা হচ্ছে দিঘার উপকূলবর্তী এলাকার দিকেই এগিয়ে আসছে ‘আমফান।’

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আমফান’ ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। যার ফলে দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী অঞ্চলে ৯টি বিপর্যয় মোকাবিলা দলকে নিযুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ২ টো ৩০ মিনিটের পর থেকে ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করছে এই ঘূর্ণিঝড়। যা আগামী ১২ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার রাতে দিঘা ও হলদিয়ায় আছড়ে পড়তে পারে। জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা অঞ্চলে ৪ টি SDRF দল ও ৫ টি NDRF দলকে নিযুক্ত করা হয়েছে। কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, গোসাবাতে ৫ টি NDRF দলকে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে জি-প্লট, মলখালি দ্বীপ, মৌসুনিতে ৪টি SDRF দল মোতায়েন করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026