নিউজ

সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় আমফান, ছয় রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সোমবার তীব্র ঘূর্ণিঝড় আমফানের কারণে ২১ শে মে পর্যন্ত ছয় রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও তার হিমালয় সংলগ্ন অংশ, সিকিম, আসাম এবং মেঘালয়ে ২১ শে মে পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যার মধ্যে একটি সুপার সাইক্লোনের আকার ধারণ করবে ঘূর্ণিঝড় আমফান। বুধবার ঘণ্টায় ১৮৮ কিমি বেগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে মারাত্মক ঝড়বৃষ্টির সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ প্রসঙ্গে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল ৪ টায় তাঁর মন্ত্রক এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বৈঠক করবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন এনডিএমএ-র চেয়ারপার্সন।

বুধবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় জেলাগুলি ভারী বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার থাকবে। সোমবার সন্ধ্যা থেকেই আমফান একটি সুপার সাইক্লোনে পরিণত আরও তীব্র হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ ও ওড়িশায় একটি নির্দেশিকা জারি করেছে। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চল প্রায় ১১ লাখ লোককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালানোর জন্য জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল মোতায়েন করেছে কেন্দ্র সরকার।

অল্প কিছু সময়ের জন্য ঘূর্ণিঝড়টি প্রায় উত্তর দিকে অগ্রসর হয়। পরে তা দিক পাল্টে ২০ ই মে বিকেল বা সন্ধ্যার দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমানায় দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই সময় বায়ুর সর্বাধিক গতি থাকবে ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিমি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026