আপাতত ৭ দিনের জন্য কন্টেনমেন্টে জোনে লকডাউন: মুখ্যমন্ত্রী
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী ২১ তারিখ থেকে রাজ্যের সব বড় দোকান খুলবে। এছাড়া ২৭ মে থেকে হকার্স মার্কেট ও খুলবে। তবে অড-ইভেন পদ্ধতি অর্থাৎ জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে। কন্টেনমেন্ট জোনগুলিতে দোকান খুলবে না। প্রয়োজনীয় সমস্ত সতর্কতা পালন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
দেশের নির্দেশমতো রাজ্যেও আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে। রাজ্যের পক্ষ থেকে করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তিনি। শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে। সামাজিক দূরত্ব মেনে হোটেল খোলা যাবে। রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। এছাড়া বেসরকারী সংস্থাগুলি একদিন অন্তর অন্তর খুলবে। ৫০% কর্মী নিয়ে কাজ করা যাবে বলে জানানো হয়েছে।
২১ মে থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা হবে। এছাড়া সেলুন, বিউটি পার্লার সামাজিক দূরত্ব মেনে খোলা রাখা যাবে। প্রযোজনীয় সব সরঞ্জাম অর্থাৎ ছুরি, কাঁচি সব স্যানিটাইজ করতে হবে। আর সামাজিক অনুষ্ঠানে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…