নিউজ

আগামী ১৫ই জুন খুলতে পারে সিনেমা হল ও শপিং মল

গতকাল রাতে কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে সার্কুলার বের করে জারি করা হল চতুর্থ দফার লক ডাউন। আজ ১৮ই মে থেকে আগামী ৩১ শে মে পর্যন্ত অর্থাৎ আরও দুই মাস ভারতে ফের লক ডাউন দীর্ঘায়িত করা হল। তবে এই লক ডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিললেও কিছু বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো কারণেই জমায়েত ও ভিড় করা চলবে না। যার ফলে চতুর্থ দফার লক ডাউনের শেষ দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে শপিং মল, এন্টারটেইনমেন্ট পার্ক, সিনেমা হল, বার, জিমখানা, থিয়েটারগুলি।

তবে সূত্রের খবর, ১৫ই জুনের পর শপিং মল ও সিনেমাহল পুনরায় খুলতে পারে। একটি সাক্ষাৎকারে PVR চেয়ারম্যান এবং এমডি অজয় বিজলি জানিয়েছেন, আগামী ১৫ই জুনের পর সরকার শপিং মল খোলার অনুমতি দিতে পারে। তার কিছুদিন পর খুলতে পারে সিনেমা হলও। তিনি আরও জানিয়েছেন, সিনেমা হল ও শপিং মল খুললেও সমস্ত নিয়ম বদলে যাবে। কিছুই আগের মতন থাকবে না। সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়েই চলবে সিনেমা হলগুলি। বন্ধুবান্ধবদের গ্রুপ বা পরিবার নিয়ে যারা সিনেমা হলে প্রবেশ করবেন তাঁদের সঙ্গে অন্য আসনের দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকবে।

লক ডাউনের ফলে বেশ কিছু সিনেমা অনলাইনে রিলিজ হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি ঠেকাতে সেগুলি অনলাইনে রিলিজ করা খুব সাধারণ বিষয় নয়। এর ফলে গত ১৫ই মে পিভিআর ফিল্ম মেকারদের কাছে অনলাইনে সিনেমাগুলি রিলিজ হওয়ার জন্য একটি বক্তব্য রাখে। তাঁরা জানায়, পুনরায় সিনেমা হলগুলি খুললে সেখানেই যাতে রিলিজ হয়। তবে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশের সর্বত্র বন্ধ রয়েছে সিনেমা হল ও শপিং মলগুলি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026