সাদা টিশার্ট ও চোখে সানগ্লাস, ব্যানানা গানে নেচে ভাইরাল হলেন ঝুমা বৌদি
লকডাউনে গৃহবন্দী সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। একঘেয়েমি কাটাতে গান, নাচ এমনকি রান্না করেও সময় কাটাচ্ছেন কেউ কেউ। শুধু তাই নয় সেগুলি ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
তেমনই ভোজপুরী অভিনেত্রী মোনালিসা যিনি সদ্য টেলিভিশন জগতেও পা রেখেছেন, তিনি সাধারণত সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। অনুরাগীদের মুগ্ধ করার তিনি কোনো সুযোগই ছাড়েন না।
অভিনয়ের সাথে সাথে নাচের জন্যেও তিনি বেশ পরিচিত। তার দুর্দান্ত নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। সম্প্রতি তার একটি নাচের ভিডিও ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় হয়েছে যেখানে “ব্যানানা” গানে নাচতে দেখা যায় তাকে।অভিনেত্রীকে সাদা টিশার্ট, হট প্যান্ট সাথে সানগ্লাসে মনোমুগ্ধকর রূপে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “এখানেও পোস্ট করতে হতো, কারণ টিকটকে তোমরা ভিডিওটিকে খুবই পছন্দ করেছো।” কাজের দিক দিয়ে দেখতে গেলে তিনি এখন একটি সিরিয়ালে অভিনয় করছেন। একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করে সেখানেও যথেষ্ট প্রশংসা লাভ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…