ক্রমশ ঢিমে তালে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে এই ঘূর্ণিঝড় ঘনাচ্ছে আজ দিন দশেক ধরেই। দিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় এতই ধীর গতিতে এগোচ্ছে যে তা স্থলভাগের কোথায় আছড়ে পড়বে বা কোন রাজ্যে এর প্রভাব বেশি পড়বে সে সম্বন্ধে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।
জানা গিয়েছিল, ১৩ই মে এই ঝড় কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। তবে তা শেষ পর্যন্ত কোথাও আঘাত করবে কিনা বা তার গতিপথ কোনদিকে হবে সে বিষয়ে কিছুই স্পষ্ট করেনি মৌসম ভবন। জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব পড়বে না সেভাবে। কিন্তু মডেল অন্য ছবি দেখাচ্ছে। আর এরফলেই পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আবহাওয়া দফতরের একটি পূর্বাভাস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল থেকে এই ঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলারগুলিতে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার প্রভাব ফেলতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগণা। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলায়।
আগামী ২০শে মে বুধবার পশ্চিমবঙ্গের ব্যাপক প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় আমফান। তবে আরও একটি পূর্বাভাস বলছে, এই ঘূর্ণিঝড় বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের কোনো একটি প্রদেশে প্রভাব ফেলতে পারে। তবে সেক্ষেত্রে তেমনটা হলে পশ্চিমবঙ্গে আমফানের তান্ডব কম চলতে পারে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…