ম্যাচের সময় ব্যাট ছুঁড়ে দিয়েছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি
সকলেই তাকে চেনেন ক্যাপ্টেন কুল নামে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সহজে মেজাজ হারাতে দেখা যায়না মাঠে। কিন্তু এই ধোনিই মাঠে মেজাজ হারিয়েছিলেন। সম্প্রতি একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান। এই বিষয়ে ২০০৬-০৭ মরসুমের একটা ঘটনার কথা উল্লেখ করেছেন ইরফান পাঠান।
ঠিক কি ঘটেছিল? ইরফান পাঠান জানাচ্ছেন, “ধোনি প্রাকটিস ম্যাচের সময় ব্যাট ছুঁড়ে দিয়েছিল। সেই সময় ওয়ার্ম আপ ম্যাচে আমাদের দুটো দলে ভাগ করে খেলানো হতো। একটি দল ডানহাতি ব্যাটসম্যানদের এবং একটি দল বামহাতি ব্যাটসম্যানদের নিয়ে। এরকমই একটি ম্যাচে আউট হওয়ার পর রাগে ব্যাট ছুঁড়ে ফেলেছিল ধোনি। ধোনির মনে হয়েছিল ওকে ভুল আউট দেওয়া হয়েছে। ব্যাট ছুঁড়ে ফেলে ও সোজা ড্রেসিংরুমে চলে যায়। অনেক সময় পর ও ড্রেসিংরুম থেকে বের হয়, এমনকি পরদিন অনুশীলনেও দেরিতে আসে।”
ইরফান পাঠানের পাশাপাশি ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জাতীয় দলের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এই বিষয়ে তিনি বলেন, “অনেকেই বলেন ধোনিকে কখনও রাগতে দেখেনি, কিন্তু আমি ওকে দুবার রাগতে দেখেছি। একবার ২০০৭ এর বিশ্বকাপে এবং একবার আর একটি বিশ্বকাপে, যেখানে আমরা খারাপ খেলছিলাম। তবে দলে অন্যান্যদের থেকে ধোনি অনেকটাই ঠান্ডা।” প্রসঙ্গত, গত আইপিএলেও ধোনির রাগ দেখা গিয়েছিল। চেন্নাই এবং রাজস্থানের মধ্যে একটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে ধোনি পিচের মাঝেই দাঁড়িয়ে পড়েন। এর ফলে তার ম্যাচ ফি এর পঞ্চাশ শতাংশ কাটাও যায়। রক্তমাংসের মানুষ ধোনিও যে রাগেন এগুলো থেকে সেটাই বোঝা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…