রাজ্য

আর মাত্র কয়েক কিলোমিটার দূরে, শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে আমফান

ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে যে ১৭ তারিখ থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে তারপর পশ্চিমে বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আছড়ে পড়বে। এই পরিস্থিতিতে উপকূলরক্ষী বাহিনীকে নামানো হয়েছে। এএনআই সংবাদ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও ওড়িশার প্রশাসনের সাথে মিলে কাজ করবে এই উপকূলবাহিনী।

সমুদ্র্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এর সাথে গভীর সমুদ্রে কোনো মৎস্যজীবী আছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রে মাইকিং করা হচ্ছে। শুধুমাত্র বাংলা নয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সব উপকূলেই এই সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যাতে সাইক্লোনের পর দ্রুত উদ্ধার কাজ চালানো যায়।

মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর অনুযায়ী, দিঘা থেকে এর অবস্থান ১২২০ কিলোমিটার দূরে। খুব ভালো রকম শক্তি নিয়েই এগিয়ে আসছে আমফান। শনিবার থেকে ক্রমেই এর শক্তি বাড়বে। তারপর ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026