করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি লকডাউন। লকডাউন জারি হওয়ার শুরুতে ব্যাংক গুলি বন্ধ থাকার কথা জানানো হলেও পরে তা পরিবর্তন করা হয়। সমস্ত ব্যাংকের সমস্ত শাখা নির্দিষ্ট সময় মতো খোলার কথা জানানো হয় ব্যাংক গুলির তরফে। সেইমতো খোলাও হচ্ছিল ব্যাংক গুলি। কিন্তু এর মধ্যেই এসবিআই এর তরফে ব্যাংক খোলার নতুন সময় জানানো হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে, এসবিআই বিভিন্ন রাজ্যে তাদের ব্যাংক খোলার সময়ের পরিবর্তন করেছে। এটা এক এক রাজ্যের ক্ষেত্রে এক এক রকম। এসবিআই রিটেল ব্যাংকিং এর ম্যানেজিং ডিরেক্টর পিকে গুপ্ত জানিয়েছেন, কোনো রাজ্যে সকাল ৭-১০, কোনো রাজ্যে সকাল ৮-১১ আবার কোনো রাজ্যে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকছে ব্যাংকের শাখা।
এসবিআই এর তরফে এই লকডাউনে তাদের গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন কাজ মেটাতে যতটা সম্ভব ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি গ্রাহকদের সুবিধার জন্য মোবাইল এটিএমেরও সুবিধা এনেছে এসবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…