নিউজ

ফের বাড়তে চলেছে লকডাউন, দ্রুত ঘোষণা করতে পারে কেন্দ্র

ফের বাড়তে চলেছে লকডাউন। যদিও প্রধানমন্ত্রী ভাষণে লকডাউন বাড়বে বলে জানিয়েছিলেন। তবে তিনি কতদিন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি পাবে সে বিষয়ে খোলসা করে কিছুই জানাননি। সূত্রের খবর অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত বাড়তে পারে লকডাউন। সমস্ত রাজ্যগুলির কাছ থেকে পরামর্শ চেয়েছিল কেন্দ্র। সেই পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে আগামী রবিবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী যেসব ক্ষেত্রে ছাড় মিলতে পারে, সেগুলি হল

১) এবার থেকে ২৫ শতাংশ কর্মীর বদলে অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু হতে পারে অফিসগুলিতে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

২) বাস, ট্যাক্সি, ক্যাবের পাশাপাশি চালু হতে পারে অটো। তবে সেক্ষেত্রে যাত্রীসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে।

৩) রেড জোনেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। কঠোর বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে জানা গেছে।

৪) শর্তসাপেক্ষে আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাজ্যের নির্দেশ পেলেই তবে পরিষেবা চালু হবে।

৫) মেট্রো পরিষেবাও চালু করা হতে পারে।

৬) শুধু অত্যাবশ্যকীয় পণ্য নয়, এবার থেকে অন্যান্য পণ্য সামগ্রীও হোম ডেলিভারি করা যাবে।

কেন্দ্রের ঘোষণার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। কেন্দ্রের ঘোষণাতে সব কিছুর সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026