নিউজ

ঘণ্টায় ২০০ কিমি, রাজ্যের ৬ জেলা নিয়ে বড়সড় আপডেট দিল মৌসম ভবন

ইতিমধ্যে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে ঘূর্ণিঝড় আমফান। সোমবার সকাল নাগাদ একথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিন ভোররাত থেকে বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এমনই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। শেষ পাওয়া খবর অনুসারে, আমফান ঘূর্ণিঝড়টি পারাদ্বীপ বন্দর থেকে মাত্র ৮৭০ কিমি দূরে অবস্থান করছে। কয়েক ঘন্টার তা তীব্র আকার ধারণ করে ধেয়ে আসতে চলেছে।

আমফানের মোকাবিলায় ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। উপকূলীয় অংশের সুন্দরবন এলাকায় জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুন্দরবন এলাকার বিভিন্ন বিধায়কদের তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরার নেতৃত্বে এলাকার বিভিন্ন বিধায়ক, ব্লক উন্নয়ন আধিকারিক ও পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। আমফানের মোকাবিলায় যাতে কোন ফাঁকফোকর না থাকে তা নিয়ে তৎপর রয়েছে নবান্নও। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে উপকূলবর্তী জেলা প্রশাসনের সঙ্গে।

উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সেরে রাখতে নিয়মিত নির্দেশ দিচ্ছে নবান্ন। সতর্ক করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, রায়দিঘি সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদেরও। দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্লাড সেন্টার গুলোতে স্থানীয় বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা সহ উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলগুলিতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026