বিনোদন

মানবিক উদ্যোগ কৌশানির, পাড়ার সকলকে চাল ডাল বিতরন করে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: গতকাল ১৭ই মে ছিল টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রী কৌশানি মুখার্জীর জন্মদিন। প্রতিবছর বেশ আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালিত হলেও এ বছর করোনায় সবটাই থমকে গিয়েছে সবকিছু। বলিউড থেকে টলিউড সকল তারকারাই জাঁকজমক ছেড়ে সাধারন পন্থায় পালন করছেন নিজের জন্মদিন। সেই পথে হেঁটেই একটু অন্য রকম ভাবে মানবিক উদ্যোগে সামিল হলেন অভিনেত্রী।

নিজের পাড়াতেই সাধারন মানুষদের হাতে চাল ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিয়ে এই বিপদের সময়ে তাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী। এদিন সকালে বেলেঘাটা ৩৩ পল্লীতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই চলল খাদ্যসামগ্রী বিতরন। নিজ হাতে সকলের হাতে রেশন তুলে দিলেন কৌশানি, সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিতরন শেষে ভ্যানটিই হয়ে উঠল কেক কাটার টেবিল। সেখানেই কেক কেটে এক অভিনব জন্মদিনের সাক্ষী থাকলেন টলিসুন্দরী। অন্যান্য বছরে ফ্যান ক্লাব আয়োজিত পার্টি কিংবা কাছের বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার পরিবর্তে এমন একটি দিনে সকলের সাহায্যে এগিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী। তার এই পদক্ষেপে মুগ্ধ এলাকাবাসী।

এবারের জন্মদিনে কি করবেন তা খানিক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন অভিনেত্রী, সেইমতো খানিক আগে থেকেই সমস্ত কিছুর বন্দোবস্ত করতে উদ্যোগী হন তিনি। তার বিশেষ বন্ধু অভিনেতা বনি সেনগুপ্ত এই বিশেষ দিনটিতে প্রতি বছরই নতুন সারপ্রাইজ দেন তবে এবছর এক অন্য ভাবে অন্য উদ্যোগে সামিল কৌশানি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026