নিউজ

ঘূর্ণিঝড়ের থেকে বাঁচতে কি কি করবেন, কি কি করবেন না? জেনে নিন

কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান। ক্রমেই প্রবল থেকে অতি প্রবল আকার নিচ্ছে এই ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের দিঘা উপকূলে প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  এই ঘূর্ণিঝড়ের পূর্বে ও পরে কি কি করণীয় সেগুলি অবশ্যই জেনে নিন-

ঘূর্ণিঝড়ের পূর্বে কি কি করবেন?

১) রেডিও, টিভি ও সংবাদপত্রের আবহাওয়ার খবরগুলির দিকে নজর রাখুন।

২) মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।

৩) নিজেদের অত্যাবশ্যকীয় সামগ্রী, খাদ্য, ওষুধ, জল, পোশাক এগুলিকে প্রস্তুত রাখুন।

৪) আপনার সমস্ত জরুরি কাগজপত্র, মূল্যবান সামগ্রীকে জল থেকে বাঁচিয়ে রাখুন।

৫) মৎস্যজীবীরা এই সময় সমুদ্রে যাবেন না।

৬) মৎস্যজীবীরা নিজেদের নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন।

৭) বাড়িতে কোনো ধারালো বস্তু বা অস্ত্র জাতীয় কিছু খোলা অবস্থায় রাখবেন না।

৮) আর সর্বোপরি, গুজবে কান দেবেন না। আতঙ্কিত হবেন না।

ঘূর্ণিঝড়ের সময় কি কি করবেন, জেনে নিন –

১) দরজা, জানলা সব বন্ধ রাখুন।

২) বৈদ্যুতিক লাইন, গ্যাস সিলিন্ডারের মেইন সুইচ বন্ধ করে রাখুন।

৩) কাঁচা বাড়ি, ভাঙাচোড়া বাড়িতে এই সময় থাকবেন না।

৪) প্রয়োজনে নিকটবর্তী স্থানে আশ্রয় নিন।

ঘূর্ণিঝড়ের পরে কি কি করণীয়, দেখে নিন –

১) যে বাড়ি ক্ষতিগ্রস্ত সেই বাড়িতে প্রবেশ করবেন না।

২) বৈদ্যুতিক তার, পোস্ট এগুলির থেকে দূরে থাকুন।

৩) নিরাপদ স্থানে আশ্রয় খুঁজে নিন।

প্রয়োজন পড়লে রাজ্যের হেল্পলাইন নম্বর ১০৭০-তে ফোন করুন। 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026