লকডাউনের মাঝেই আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে টানা দ্বিতীয় দিন বাড়লো সোনার দাম। আজ সোমবার সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়ে ৪৭ হাজার টাকার উপর চলে গিয়েছে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৭৪০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও বেড়েছে অনেকটাই। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৬,১২০ টাকা।
গতকাল কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৪৬,৭০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪৫, ৮০০ টাকা। সোনার সাথে রুপোর দামও বেড়েছে পাল্লা দিয়ে। রুপোর দাম আজ প্রতি কেজিতে ৪৮,১৯০ টাকা। শতাংশের হিসেবে গতকালের তুলনায় রুপোর দাম বেড়েছে ৩.১৫ শতাংশ।
ভারতে সোনার দাম ওঠানামা করে প্রধানত বিশ্ব বাজারে সোনার দামের উপর। এর সাথে শেয়ার বাজারের ওঠানামারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের প্রভাব থেকে যতদিন না অর্থনীতি আবার চাঙ্গা হবে ততদিন সোনার দামে এরকম ওঠানামা চলতেই থাকবে।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…