সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘দহকে বাদান জরে জিয়া’র তালে ক্যামেরার সামনেই খোলা আকাশের নীচে নীরাহুয়াকে দেখে নিয়ন্ত্রণহীন হয়েছেন আম্রপালি। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় এই দুই তারকাকে পুনরায় রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরাও, তা বলাই বাহুল্য। পর্দায় একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে ২ দিন আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। এই মুহূর্তে এই ঝলক পৌঁছে গিয়েছে ৪০ হাজারের কাছাকাছি মানুষের কাছে। তবে দু’দিন আগে শেয়ার করা হলেও ভিডিওটি দেখে এটুকু স্পষ্ট যে এটি বেশ কিছু সময় আগেকার। উল্লেখ্য, গানের কথা দিয়েছিলেন, পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন, রাজনীশ মিশ্র। ছবিতে নীলকমল সিং ও প্রিয়াঙ্কা সিংয়ের কন্ঠেই শোনা গিয়েছিল গানটি। এই গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘নীরাহুয়া দ্যা লিডার’এর। আপাতত, উল্লেখ্য ছবির জনপ্রিয় গানের দৃশ্যই পুনরায় ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় নিয়ে এসেছে এই দুই জনপ্রিয় তারকা জুটিকে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…