বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।
ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আম্রপালি দুবে। নিরাহুয়া এবং আম্রপালি জুটির প্রত্যেকটি গান সুপারহিট হয় ইউটিউব দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।
সম্প্রতি এই নিরাহুয়া এবং আম্রপালি জুটির একটি গান ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। গানটির নাম, “জেল করিবু কা”। এটি জনপ্রিয় ভোজপুরি সিনেমা সিপাহী এর। এই মিউজিক ভিডিওতে নিরাহুয়া এবং আম্রপালির মিষ্টি কেমিস্ট্রি দেখা যাবে। এতে আম্রপালি দুবে বিকিনি পরে সুইমিংপুলে জলকেলিতে মত্ত থাকবেন এবং তা দেখে রীতিমতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন নিরাহুয়া। মিউজিক ভিডিওর একাধিক সাহসী দৃশ্য রীতিমতো রাতের ঘুম কেড়েছে নেটিজেনদের।
এই মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন ওম ঝাঁ। গানের লিরিক্স লিখেছেন শ্যাম দেহাতি। এই মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল। ভিডিওটি প্রায় ৩৬ মিলিয়ন মানুষ দেখেছেন। অনেকেই এতে লাইক এবং কমেন্ট করেছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…