বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।
সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোন ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোন মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। তাই কমবেশি সকলেই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। আর হবে নাই বা কেন! সাপ দেখলে যেখানে মানুষ দূরে সরে যায় সেখানে বিদেশি এক ব্যক্তি নিজের আঙুলে আংটির মত করে পরেছেন একটি জীবন্ত সাপকে। শুনে অবাক লাগলেও ভিডিও দেখে গা শিউরে উঠেছে সকলের। ব্যক্তিটির আঙ্গুলে জড়িয়ে থাকা ওইসব রীতিমতো জিভ বার করছিল। এবার এই সাপটি বিষাক্ত নাকি সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে সাপটি বিষাক্ত না বলেই ওই ব্যক্তিটি এমন ভাবে নিজের আঙুলে সাপটিকে জড়িয়েছিলেন।
এই ভিডিওটি ইনস্টাগ্রামের নেচার ওকে নামক একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। বলাবাহুল্য ভিডিও দেখার সাথে সাথেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনদের। অনেকেই কমেন্ট করে সাফ জানিয়েছেন যে ওই ব্যক্তির প্রচন্ড সাহস রয়েছে। আবার কেউ বলেছেন ভিডিওর জন্য জীবনের ঝুঁকি নেওয়া উচিত না। সিংহভাগ মানুষ ব্যক্তিটির সাহস দেখে হতবাক হয়ে গেছেন। ভিডিওটি ইতিমধ্যেই তিন হাজারের বেশি মানুষ দেখেছেন এবং অনেকেই লাইক এবং শেয়ার করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…