ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।
এই মুহূর্তে আম্রপালি দুবে এবং নিরাহুয়ার সমস্ত রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে উঠেছে। সম্প্রতি ইউটিউবে একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আম্রপালি এবং নিরাহুয়ার রোমান্স। এই গানটি নেওয়া হয়েছে জনপ্রিয় ভোজপুরি সিনেমা নীরহুয়া রিকশাওয়ালা ২ থেকে। এই সিনেমার প্রত্যেকটি গান যদিও বেশ জনপ্রিয়। কিন্তু, ‘লে লা বলমুয়া হামকে কোরা’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই গানটি অত্যন্ত ইমোশনাল এবং এই মুহূর্তে সকলের মুখে মুখে ঘুরছে এই গানের লিরিক্স।
এই গানের ভিডিওতে কখনো সুট আবার কখনো ছোটো ড্রেস পরে আছেন আম্রপালি দুবে। অন্যদিকে নিরহুয়া পরে আছেন একটি লাল ও নীল রঙের শার্ট। আম্রপালি দুবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাচ্ছে নীরাহুয়াকে। তাদের দুজনের এরকম কেমিস্ট্রি দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন। এই গানটি গেয়েছেন মমতা ও নিরাহুয়া। এই মুহূর্তে ইউটিউবে এই গানের ভিউসংখ্যা ৮,৭৮,৪২১। দেখে নিন এই ভিডিও।
বাংলায় ভোটের দামামা বেজে উঠতেই সমস্যায় পড়েছেন বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। নির্বাচন আচরণবিধি জারি…
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে নতুন মোড় নিল তদন্ত। মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর…
পরপর দুই ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সোমবার, ৬ এপ্রিল…
বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুব সাথী প্রকল্প (Yuva Sathi)। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক…
চাকরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল পিএফ বা EPFO। এতদিন পিএফ থেকে টাকা তুলতে গেলে একাধিক…
আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…