আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। ভোজপুরি দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। তাকে পর্দায় এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল। অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুরাগীদের সাথে সর্বদা যুক্ত থাকার চেষ্টায় থাকেন। নিজের ছবি ও ভিডিওর পাশাপাশি নিজের কাজের নানা কথাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি তেমনি একটি কথা শেয়ার করতে গিয়ে বিপত্তি ঘটিয়েছেন আম্রপালি। তার শেয়ার করে নেওয়া ছবি দেখেই চমকে উঠেছেন অধিকাংশ নেটনাগরিক। কি এমন শেয়ার করেছেন তিনি? দেখে নিন।
সম্প্রতি অভিনেত্রী নিজের দুটি ছবি শেয়ার করেছেন, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা মিডিয়ামহলে। দুটি ছবিতেই নিজের বেবি বাম্প শো-অফ করেছেন অভিনেত্রী। হঠাৎ করে অভিনেত্রীর এমন দুটি ছবি দেখে কিছুক্ষণের জন্য তারকা থেকে সাধারণ প্রায় সকলেই ভেবে নিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। অবশ্য সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই। তবে পরে ভুল ভেঙেছে অভিনেত্রীর ক্যাপশন দেখে। সেখানেই সকলের ভুল ভেঙ্গে দিয়েছেন তিনি। জানিয়েছেন এমন ছবি শেয়ারের কারণও, যা আরো একবার চমকিত করেছে তার গোটা ভক্তমহলকে।
অভিনেত্রীর শেয়ার করে নেওয়া দুটি ছবির ক্যাপশনে চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা। আসলে এটি তার আসন্ন ছবির লুক। ছবির কোন এক দৃশ্যে এই লুকেই দেখা মিলবে তার। এই আসন্ন ছবিটির জন্য যে একটা বিশেষ জায়গা রয়েছে অভিনেত্রীর মনে, তা অবশ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন ইতিমধ্যেই। খুব শীঘ্রই তার এই ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেতে চলেছে। সেই সুখবর জানিয়েছেন সকলকে। তবে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই দুটি ছবি রীতিমতো চমকে দিয়েছে সকলকেই। সোশ্যাল মিডিয়ার পাতায় এই নিয়ে এখন চর্চা তুঙ্গে। আর এই ব্যাপারটি যে অভিনেত্রী বেশ উপভোগ করেছেন, তা আর আলাদাভাবে বলার নয়।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…