বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের সাথে তাঁর একটি রোমান্টিক নাচের ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে।
মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা বুঝে গিয়েছেন কোন মিউজিক ভিডিওর কথাটি বলা হচ্ছে। গানটির নাম, ‘ফুটানি কি ফাটাক’। এই মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে আম্রপালি দুবে এর সাথে হানিমুন সারছেন নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব। এই জুটির মাখোমাখো রোমান্স এবং নিবিড় কেমিস্ট্রি পছন্দ হয়েছে সকলের। গানের মধ্যে একাধিক সিনে দুই তারকা একে অপরের সাথে অন্তরঙ্গ হয়েছেন। আম্রপালির কিলার এক্সপ্রেশন এবং শরীরী ভাঁজের ঠুমকা রাতের ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ ফ্যানদের।
জানিয়ে রাখা ভাল, ‘ফুটানি কি ফাটাক’ গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং। গানটির লিরিক্স লিখেছেন সন্দ্বীপ সাজন এবং সুর দিয়েছেন মধুকর আনন্দ। বলাবাহুল্য অন্যান্য গানের মতই আম্রপালি দুবে এবং নিরাহুয়া অসম্ভব সুন্দর কায়দায় নাচ করে সকলের মন জয় করে নিয়েছে। ইউটিউবে অসংখ্য মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিও পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাতে নেটিজেনরা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। অনেকে কমেন্ট করে আম্রপালির সৌন্দর্যের প্রশংসা করেছেন, তো আবার কেউ কেউ তারকা জুটির মিষ্টি রোমান্সের ব্যাপক প্রশংসা করেছেন। আপনি যদি ভাইরাল মিউজিক ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…